পরীক্ষার ফি সংক্রান্ত নোটিশ

মহানগর মহাবিদ্যালয়ের সকল ছাত্র – ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা ও দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা আগামী ২০-০১-২০২৬ ইং তারিখ হতে শুরু হবে পরীক্ষার ফি বাবদ ৬০০/= টাকা আগামী

১৩ – ০১ – ২০২৬ ইং তারিখের মধ্যে জমা দিয়ে নিজ নিজ প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হলো।

পরীক্ষা কমিটি

মহানগর মহাবিদ্যালয়, নওদাপাড়া, রাজশাহী।

কলেজ ছুটির নোটিশ …

এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের ছাত্র- ছাত্রী, শিক্ষক- কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৪-১২-২০২৫ ইং তারিখ হইতে ৩১-১২-২০২৫ ইং তারিখ পর্যন্ত শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে কলেজ ছুটি থাকিবে।

আগামী ০১-০১-২০২৬ ইং তারিখ হইতে কলেজ যথারীতি খোলা থাকিবে।

উল্লেখ্য যে, অফিস কার্য্য পরিচালনার জন্য ছুটি কালীন সময়ে প্রতি রবিবার ও বুধবার কলেজ খোলা থাকিবে।

সাবিনা পারভীন

অধ্যক্ষ, মহানগর মহাবিদ্যালয়, নওদাপাড়া, রাজশাহী।

শিক্ষার্থীদের কলেজে নিয়মিত উপস্থিত থাকার জন্য বলা হলো

নোটিশ
এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের শিক্ষক – কর্মচারী ছাত্র-ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,রুটিন অনুযায়ী কলেজ ও ক্লাসে উপস্থিত থাকার জন্য বলা হইল ।

সাবিনা পারভীন
অধ্যক্ষ,মহানগর মহাবিদ্যালয়, নওদাপাড়া, সপুরা, রাজশাহী।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের( প্রথম বর্ষ) ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সংশোধন ও স্বাক্ষর প্রসঙ্গে

এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের( প্রথম বর্ষ) ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, রেজিস্ট্রেশন সংশোধন ও স্বাক্ষরের কাজ আগামী ০৯-১১-২০২৫ইং তারিখ হইতে ১৩-১১-২০২৫ইং তারিখ পর্যন্ত চলিবে।
উক্ত তারিখের মধ্যে সকল ছাত্র -ছাত্রীদের রেজিষ্ট্রেশন সংশোধন ও স্বাক্ষর করার জন্য নির্দেশ প্রদান করা হইল

সাবিনা পারভীন
অধ্যক্ষ,মহানগর মহাবিদ্যালয়, রাজশাহী।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের( প্রথম বর্ষ) ছাত্র-ছাত্রীদের কলেজ আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে

এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের( প্রথম বর্ষ) ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, কলেজ আইডি কার্ডের জন্য ০১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, রোল নম্বর, ফোন নম্বর বিভাগের নাম আগামী ১০ তারিখ রোজ সোমবার কলেজ অফিসে জমা প্রদান করার নির্দেশ দেওয়া হইল।

সাবিনা পারভীন
অধ্যক্ষ,মহানগর মহাবিদ্যালয়, রাজশাহী।

শিক্ষক হল রুমে একটি জরুরি মিটিং আহবান

এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ০২-১১-২০২৫ইং তারিখ রোজ রবিবার বেলা ১২ঃ০০ টার সময় শিক্ষক হল রুমে একটি জরুরি মিটিং আহবান করা হইয়াছে। উক্ত মিটিং এ যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য বলা হইল।

আলোচ্য বিষয়ঃ
১.কলেজের সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ ।
২.বিবিধ।

সাবিনা পারভীন
অধ্যক্ষ, মহানগর মহাবিদ্যালয়, রাজশাহী।

বই মেলা ২০২৫ সংক্রান্ত নোটিশ

এতদ্বারা মহানগর মহাবিদ্যালয়ের সকল শিক্ষক ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, রাজশাহী বিভাগীয় বই মেলা ২০২৫ উপলক্ষে আগামী ৩১-১০-২৫ইং তারিখ রোজ শুক্রবার শিক্ষক ও ছাত্র / ছাত্রীদের (স্থান : কালেক্টরেট মাঠ,রাজশাহী) সকলকে উপস্থিত থাকার জন্য বলা হইল।
সময়ঃ কর্মদিবসে বিকাল ৩ঃ ০০ ঘটিকা হইতে রাত ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১১:০০ টা হইতে রাত ৮ঃ০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হইবে।

সাবিনা পারভীন
অধ্যক্ষ, মহানগর মহাবিদ্যালয়, রাজশাহী।

দুর্গাপূজা , পবিত্র আশুরা উপলক্ষ্যে ছুটির নোটিশ

এতদ্বারা সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও কর্মচারী গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৬/৯/২০১৭ তারিখ হইতে ৫/১০/২০১৭ তারিখ পর্যন্ত দুর্গাপূজা , পবিত্র আশুরা উপলক্ষ্যে কলেজ বন্ধ থাকবে। আগামী ৭/১০/২০১৭ তারিখ হতে কলেজ যথারীতি কলেজ খোলা থাকবে।